ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়াল


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। রোববার গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। ধ্বংসস্তূপে শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার ( সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৮০০ জন নিহত এবং আড়াই হাজার মানুষ আহত হয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম টোলোনিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কুনারের মাজার ভ্যালিতে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, “শিশু, নারী প্রবীণরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। বাইরের সহায়তা না পেলে তাদের বের করা সম্ভব নয়।

ভয়াবহ এই ভূমিকম্প প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ কার্যালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

পোস্টে বলা হয়, “পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্প শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এক পোস্টে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, “আফগানিস্তানের মানুষের পাশে আছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।


এ সম্পর্কিত আরো খবর