লালমনিরহাট প্রতিনিধি / : 111
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে জেলা বিএনপির উদ্যোগে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর, বিকাল ৫ টায় লালমনিরহাট রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শেষে একটি বর্নাঢ্য আনন্দ রেলী লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন,১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বাংলা রাখাল রাজাখ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের কান্তি কালেও বন্যা জলোচ্ছ্বাস ও মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েন। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প কিছুদিন দেশ সেবা করার সুযোগ পেয়েছিলেন। তিনি যদি দীর্ঘ সময় দেশ সেবার সুযোগ পেতেন তাহলে এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতেন। তার সহধর্মিণী আপোষীণ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও দেশের ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে এদেশে ব্যাপক উন্নয়ন হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেশি আত্মার মাগফেরাত কামনা করেন।
লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক বলেন,দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়েছে। আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় টিকে ছিল। এ জন্য বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে। অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল এবং পরিকল্পিতভাবে তার জীবনকে সংকটে ফেলা হয়েছিল।”
বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার বাংলাদেশের জনগণের অধিকার হরণ করে গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছিল। বিএনপি অতীতে যেমন রক্ত দিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছে, ভবিষ্যতেও তাই করবে।” এখানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিভিন্ন উপজেলা সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
আকাশজমিন/আরআর