ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাকিস্তানি কাশ্মিরে পাক সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ জনের সবাই নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, “আজ সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো এবং আজকের উড্ডনটি ছিল একটি রুটিন ফ্লাইং। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ২ জন পাইলট, দুজন ক্রু এবং একজন ফ্লাইট প্রকোশলী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।” দিয়ামের জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কিছুদিন আগে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেই হেলিপ্যাডে পরীক্ষামূলক অবরতরণ (টেস্ট ল্যান্ডিং) করতে গিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

 এমআই-১৭ হেলিকপ্টার রাশিয়ার তৈরি একটি সামরিক এয়ারক্র্যাফট। ১৯৭৫ সালে প্রথম এই হেলিকপ্টার তৈরি করে রাশিয়া। কয়েক বছর পর এই হেলিকপ্টারটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে ফের এই হেলিকপ্টারের উৎপাদন শুরু হয়েছে।

 উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায়  সেনাবাহিনীর আর একটি এমআই ১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চালক ও ৫ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন। বন্যাপীড়িত খাইবার পাখতুনখোয়ায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণের জন্য রওনা হয়েছিল হেলিকপ্টারটি, কিন্তু মূল গন্তব্য পৌঁছানোর অল্প আগে বিধ্বস্ত হয় সেটি। সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

আকাশজমিন/আর

 

 


এ সম্পর্কিত আরো খবর