ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের
ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১ সেপ্টেম্বর)
বিকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। মো.
আল আমিনের স্বার্বিক সহযোগিতায় নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ৪
আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব ইস্থপতি মোজাহিদ বেগ।
প্রতিযোগিতায়
ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ এলাকার বিভিন্ন জায়গার ছোট বড় ১৬ টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। স্থানীয়
এলাকাবাসীসহ আশেপাশে এলাকার কয়েক হাজার দর্শক বিলের পাড়ে দাঁড়িয়ে নৌকাবাইচ উপভোগ
করেন। বাইচ উপলক্ষে বিলের পাড়ে বসে ছিল গ্রামীন মেলা বসে।
ব্যবসায়ীরা বিভিন্ন রকম পণ্যের পশরা সাজায়। স্থানীয়
এলাকাবাসীর উদ্যোগে এ বাইচের আয়োজন করা হয়। বাইচ শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী
১৬ টি দলের মধ্যে ৮ টি ফ্রিজ ও ৮ টি এল, এ, ডি, টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।
আকাশজমিন/আরআর