ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পরকীয়ার জেরে দেড় বছরের শিশু হত্যা: প্রধান আসামি গ্রেফতার


  • আপলোড সময় : শুক্রবার ০৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৩৯ পিএম

 এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :

 কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের শিশু নুসরাতকে গলাটিপে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলমগীর মিয়াকে (৩২) গ্রেফতার করে ্যাব-১৪, সিপিসি- ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।  তথ্য নিশ্চিত করেছেন ভৈরব ্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত।

চলতি বছরের ৭জুন ভৈরবের জগন্নাথপুরে শিশু নূসরাত হত্যার সাথে জড়িতের অভিযোগে ঘটনাস্থল থেকে ওই শিশু নুসরাতের মা আয়েশা খাতুনকল (২৫) আটক করেন ভৈরব থানা পুলিশ। হত্যার মামলার প্রধান আসামি আমলগীর পালিয়ে থাকায় ঘটনার তিনমাস পর তাকে গ্রেফতার করে ্যাব।

্যাব জানান, বিগত বছর আগে ধোবাউড়া থানার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে আয়েশা খাতুনের সাথে নরসিংদী বেলাব থানার নিলক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুকের সাথে বিয়ে হয়। বিয়ের পর দুই বছরের মাথায় আলমগীরের জন্য সংসারে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তাদের সংসারে আলিফ নামে ৩বছরে একটি ছেলে নূসরাত নামে দেড় বছরের কন্যা রয়েছে।

শিশু নূসরাতের বাবা ওমর ফারুক পাদুক শ্রমিকের কাজ করতো। সেই সুবাদে দুই বছর আগে ওমর ফারুক ভৈরব শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

গ্রেফতার হওয়া অভিযুক্ত আসামি আলমগীরও পাদুকা শ্রমিকের কাজ করতো। সেই সুবাদে ওমর ফারুকের পরিবারের সাথে আলমগীরের পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে আয়েশা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তিন বছরের ছেলে আলিফকে স্বামীর বাড়িতে রেখে নূসরাতকে নিয়ে পরকীয়া প্রেমিক আলমগীরকে নিয়ে শহরের লক্ষ্মীপুরে এসে ওই  গ্রামের শাহীন কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। জুন সন্ধ্যা সোয়া ৭টার দিকে মা আয়েশা বেগমের চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশীরা এসে দেখতে পান শিশুটিকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির অস্বাভাবিক মৃত্যু হওয়ায় মা আয়েশা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসেন। এঘটনায় পরদিন ৮জুন নিহত শিশু নূসরাতের দাদা আবুল কালাম বাদী হয়ে দুইজনকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন।

বিষয়ে ভৈরব ্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত বলেন, এঘটনায় ্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার প্রধান আসামি আলমগীকে ভৈরবের টানকৃষ্ণনগর এলাকায় মোবাইলে লুডু খেলার সময় আলমগীরকে গ্রেফতার করি। আজ শুক্রবার সকালে ওই আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে এবং ভৈরব থানা পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

আাকশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর