ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গাজা সিটির উঁচু ভবনটি ধসিয়ে দিলো ইসরায়েল


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ১:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে উঁচু ভবনটি ধসিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ভবনটিতে অন্তত তিনবার হামলা চালায়। এরপর এটি ধসে পড়ে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভবনটিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, সেখানে হামাসের অবকাঠামো ছিল। এ কারণে এটি ধসিয়ে দেওয়া হয়েছে।

দখলদাররা দাবি করেছে, ভবনটির বেজমেন্টে হামাস কার্যক্রম পরিচালনা করছিল। যেখান থেকে তারা হামলার পরিকল্পনা করছিল। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ভবনটিতে বোমাবর্ষণের আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল যেন কোনো বেসামরিক মানুষ হতাহত না হন। এছাড়া হামলায় নির্ভূল অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাাবি করেছে তারা।

গাজার বিভিন্ন সংবাদমাধ্যমে এরআগে ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছিল, গাজা সিটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। হামলার আগে ওই ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল দখলদার ইসরায়েল। তবে সবাই সরে গিয়েছিল কি না সেটি নিশ্চিত নয়। এ হামলায় কোনো মানুষ হতাহত হয়েছেন কি না সেটিও জানা যায়নি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন, গাজা সিটির সব উঁচু ভবন তারা ধসিয়ে দেবেন। এ দখলদার দাবি করেন, শহরটির উঁচু ভবনগুলো হামাস সামরিক কাজে ব্যবহার করে।  সূত্র: টাইমস অব ইসরায়েল


আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর