ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

নড়াইলে আরটিভির সাংবাদিক মোস্তফা কামালকে প্রাণনাশের হুমকি


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:৫৮ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে যুবলীগ নেতা কর্তৃক সাংবাদিক মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তিনি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।  ভুক্তভোগী সাংবাদিক মোস্তফা কামাল বর্তমান আর টিভির নড়াইল প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ। অভিযুক্ত বাবলু মোল্লা নড়াইল সদর উপজেলার আওয়ামী যুবলীগের  সাবেক সাধারণ সম্পাদক।

থানায় সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধা ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু মোল্লা (৫০), পিতা মৃত আলেক মোল্লা, গ্রাম-লস্করপুর প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দেন।

সামাজিক বিষয় নিয়ে সাংবাদিক মোস্তফা কামালকে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকে তখন তিনি প্রতিবাদ করলে বাবলু মোল্লা তাকে মারপিট করতে উদ্ধত হয়ে বিভিন্ন ভয়ভীতি জীবন নাশের হুমকি দেয়।

এ বিষয়ে সাংবাদিক মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যুবলীগ নেতা বাবলু মোল্লা যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে তাই আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ বিষয়ে যুবলীগ নেতা বাবলু মোল্লা বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-২৩৫, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৫। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর