ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:০৩ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে গণধিকার পরিষদের জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের আলাদাতপুর এলিট কুজিন  রেস্টুরেন্টে,সকাল দশটায়  গণধিকার পরিষদের মূল দলসহ অঙ্গসংগঠন গুলোর থানা ও জেলা পর্যায়ের সিরিয়ার নেতৃবৃন্দের  উপস্থিতিতে গণঅধিকার পরিষদের নড়াইল জেলা কমিটির সভাপতি সেলিম ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মনিরুল মাওলা ও লায়ন নুর ইসলাম। 

আলোচনা সভায় নির্বাচন প্রস্তুতি, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা সহ কমিটি গঠন ও দায়িত্ব বন্টন  কার্যক্রম সম্পন্ন হয়।  সভায় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।  দলের সাংগঠনিক সম্পাদক বলেন সমস্ত দল এবং নেতাদের থেকে আমরা ব্যতিক্রম তা জনগণের কাছে প্রমাণ করতে হবে। 

সভায় গণধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক  যুব,শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ এবং মনিরুল মাওলা বলেন লায়ন নুর ইসলামকে আমরা নড়াইল ২ আসনে অধিকার পরিষদের ব্যানারে এম,পি হিসেবে দেখতে চাই। এ লক্ষ বাস্তবায়নের জন্য প্রত্যেক পাড়া মহল্লায় আমাদের কাজ করে যেতে হবে। 

সভায় লায়ন নুর ইসলাম বলেন এদেশের রাজনীতিতে ও দেশপ্রেমের ক্ষেত্রে ভি,পি নুরুল হক নূরের কোন বিকল্প নেই। তার ত্যাগ আর আদর্শযে ব্যতিক্রম তা নির্বাচন বাস্তবায়ন কমিটির কার্যক্রমের মধ্য দিয়ে ই জনগণের কাছে প্রমাণ করতে হবে। নির্বাচিত হওয়ার পরে কি করবেন সে অঙ্গীকার না দিয়ে, আপনারা যে জনগণের কল্যাণে এক নব দিগন্তের ইতিহাস তার নমুনা প্রমাণ করতে হবে। মানুষ এখন যথেষ্ট সচেতন। তারা নতুনত্বের সন্ধানে, আপনারাই তারা তা আপনাদের প্রমাণ করতে হবে।



এ সম্পর্কিত আরো খবর