ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ০৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৩০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

 খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওহেদুজ্জামান বুলুর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।র শনিবার ( সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।

এছাড়া বক্তব্য রাখেন সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বাসস বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, মানবজমিনের প্রতিনিধি বিপ্লব হোসেন, ভোরের আকাশের প্রতিনিধি আমিনুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা নানা নির্যাতন হত্যার শিকার হচ্ছেন। কিন্তু সঠিক তদন্ত না হওয়ায় এসব ঘটনার বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। ওহেদুজ্জামান বুলুর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সন্দেহজনক।

 

তারা দাবি জানান, ঘটনার সুষ্ঠু অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর