ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নেপালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা, আগুন


নেপালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা

  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

নেপালে চলমান বিক্ষোভ আরও উত্তাল আকার ধারণ করেছে। বিক্ষুব্ধরা দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এর মধ্যেই অবশ্য প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের খবর সামনে এসেছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস, কাঠমান্ডু পোস্ট বিবিসি।

হিমালয়ান টাইমস বলছে, কাঠমান্ডুর বোহারতার এলাকায় মঙ্গলবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের ব্যক্তিগত বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। সময় তারা বাসায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বাসার ছাদ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পরিষ্কার নয়। আরেক সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, একই দিন সকালে ভক্তপুরের বালকোটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

কর্মকর্তারা জানান, ভোরে বিপুলসংখ্যক বিক্ষোভকারী তার বাসভবনের দিকে অগ্রসর হয়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা পিছিয়ে যায়নি এবং শেষ পর্যন্ত ভেতরের দুটি বাড়িতেই আগুন ধরিয়ে দেয়। এর আগে সোমবার পুলিশের গুলিতে ১৯ জন নিহত ৪০০ জনেরও বেশি আহত হওয়ার পরদিনই ওলির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

এদিকে বিবিসি জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর