ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভৈরবে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:১৫ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি সড়কের ফকির মার্কেট এলাকায় হ্যাভেন ড্রিংক ওয়াটার নামে একটি পানির কারখানায় অভিযান চালিয়ে পানিতে ক্ষতিকারক উপাদান মেশানো ও লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জগন্নাথপুর কান্দাহাটি এলাকায় খন্দকার ফুড প্রোডাক্টসকে পরিছন্নতা ও লাইসেন্সের মেয়াদ না থাকায় এবং ঘোড়াকান্দা এলাকার কাইয়ুম খন্দকার ফুড প্রোডাক্টসকে বিভিন্ন অনিয়ম ও ভোক্তাদের স্বাস্থ্য সেবায় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের জন্য  ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।


অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। তাঁকে সহযোগিতা করেন নরসিংদীর বিএসটিআইয়ের ফিল্ড অফিসার হাসিবুল হাসান ও ভৈরব থানা পুলিশ। নরসিংদী বিএসটিআইয়ের ফিল অফিসার হাসিবুল হাসান বলেন, হ্যাভেন ড্রিংকিং ওয়াটার, কাইয়ুম খন্দকার ফুড প্রোডাক্টস ও  খন্দকার ফুড প্রোডাক্টসকে অনিয়মের দায়ে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ২৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছি। তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য ও পানীয় কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ভোক্তাদের তিনি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, খাবার ও পানীয় কেনার সময় অবশ্যই মান ও অনুমোদনের বিষয়টি যাচাই করতে হবে।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর