ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:২৩ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে (৯ সেপ্টেম্বর) উপজেলার মিরসরাই কলেজ রোডে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার আলাউদ্দিন কাদের। অভিযানে মিরসরাই কলেজ গেইট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অপরিস্কার থাকায় আরাফাত হোটেলকে ভোক্তাধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় মিরসরাই পৌরসভার প্রধান সহকারী সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র নাথ, কনজারবেন্সি ইন্সপেক্টর সজল চন্দ্র নাথ, কর নির্ধারক মাসুদুর রহমানসহ পৌরসভা, ভূমি ও মিরসরাই থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়িরা বলেন, আমরা পৌরসভাকে টাকা দিয়ে দোকান বসিয়েছি। প্রতিদিন বাজার ইজারাদারে টোল নিয়ে যাচ্ছে। কলেজ রোড়ে মূলত যানজট সৃষ্টি হয় ব্যাটারিচালিত রিকসার কারণে। আমরা চাই আমাদের পূনর্বাসন করা হোক। অন্যথায় পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে।

 মিরসরাই পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্টেট আলাউদ্দিন কাদের বলেন,  দীর্ঘ দিন ধরে মিরসরাই কলেজ গেইট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে কিছু অসাধু ব্যবসায়ী। ফুটপাত দখলের ফলে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল বিঘিœত হচ্ছে। জনস্বার্থে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর