ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আটকে পড়া বিদেশিদের দ্রুত সহায়তা চাইতে বলল নেপালের সেনাবাহিনী


  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

নেপালে চলমান বিক্ষোভ অস্থিরতায় বিদেশি নাগরিকরা ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি পর্যটক দর্শনার্থীদের নিকটস্থ নিরাপত্তা বাহিনীর কাছে সহায়তা চাইতে আহ্বান জানিয়েছে নেপালি সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমলয়ান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, চলমান জটিল পরিস্থিতির মধ্যে নেপালে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিকটস্থ নিরাপত্তা সংস্থার কাছ থেকে দ্রুত সহায়তা নিতে আহ্বান জানিয়েছে নেপালি সেনাবাহিনী। সেনাবাহিনীর জনসংযোগ তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার বা জরুরি সহায়তার অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকরা যেন সরাসরি মাঠে মোতায়েন নিরাপত্তা সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।

বিবৃতিতে হোটেল, পর্যটন ব্যবসায়ী সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয় বাড়ানোরও আহ্বান জানানো হয়, যাতে বিদেশি নাগরিকদের দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়। এদিকে জেনারেশন জি নেতৃত্বে বিক্ষোভ অব্যাহত থাকায় কাঠমান্ডু উপত্যকাজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি, চলাচলে নিষেধাজ্ঞা এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে পর্যটকসহ বিদেশি দর্শনার্থীরাও ভোগান্তিতে পড়েছেন। একাধিক বিমান সংস্থা ফ্লাইট স্থগিত করেছে এবং হোটেলগুলোতে আটকে পড়া যাত্রীদের আবাসন জোগাতে সমস্যা দেখা দিয়েছে।


আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর