ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাতক্ষীরায় ৫ লক্ষ ৫ হাজার মানুষকে টাইফয়েড টিকা প্রদান করা হবে


  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:০০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা: আব্দুস সালাম এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক রওশনারা জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী প্রমুখ। মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে টাইফয়েড টিকাদন এ্যাডভোকেসি সভার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডা: রাশেদ উদ্দিন মিজান।

টাইফয়েড টিকাদান করা হবে মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সাতক্ষীরা জেলায় লক্ষ হাজার মানুষকে আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ্যাডভোকেসি সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষকগণ, ইমাম, পুরোহিত,এনজিও প্রতিনিধি, প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর