ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩১ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার দূর্গাপুর উপজেলায় মাদক বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের দূর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক কে এম ওবায়দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ। এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ন মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে ব্যাধি থেকে যুব সমাজকে বাঁচাতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেচতনতা বৃদ্ধির লক্ষে সেমিনারের আয়োজন করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দূর্গাপুর উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় অনেকে সহজেই দুষ্টচক্রের সান্নিধ্যে পড়ে মাদকাসক্ত হয়ে যায়। একবার এতে জড়ালে আর বের হওয়া কঠিন হয়ে পড়ে। তখন মাদক সেবনের পাশাপাশি নানা অপকর্মেও জড়িয়ে পড়তে হয়। তাই পরিবার সমাজের সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন মাদক থেকে দূরে থাকে এবং অভিভাবকরা যেন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে না দেন বিষয়ে সবার সতর্ক থাকা জরুরি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা মাদক বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন এবং লাল কার্ড প্রদর্শন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে মাদক বাল্যবিয়ে নিয়ে এক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 


এ সম্পর্কিত আরো খবর