ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

শিক্ষার্থীদের বাইসাইকেল দিল এলজি বাংলাদেশ


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:২১ পিএম

সাতক্ষীরা প্রতনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপকূলের ৭০ জন এতিম, অসহায় মেধাবী শিক্ষার্থীকে বাই সাইকেল জীবিকা অর্জনের জন্য দুইজনকে মোটরভ্যান প্রদান করেছে এলজি বাংলাদেশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল মোটর ভ্যান হস্তান্তর করেন এলজি বাংলাদেশের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (কর্পোরেট মার্কেটিং) কাজী ফয়সাল-আল-আহসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক . আব্দুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে জানানো হয়, এসব সাইকেল মোটরভ্যান শিক্ষার্থী সংশ্লিষ্টদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে। একই সাথে পরিবারের উপর অর্থনৈতিক চাপ কমবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলজি অ্যাম্ব্যাসেডর হাবিবুল্লাহ (আল মামুন) প্রকল্পটি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলো সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন।

আকাশজমিন /আরআর 


এ সম্পর্কিত আরো খবর