সাতক্ষীরা প্রতনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপকূলের ৭০ জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীকে বাই সাইকেল ও জীবিকা অর্জনের জন্য দুইজনকে মোটরভ্যান প্রদান করেছে এলজি বাংলাদেশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল ও মোটর ভ্যান হস্তান্তর করেন এলজি বাংলাদেশের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (কর্পোরেট মার্কেটিং) কাজী ফয়সাল-আল-আহসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক ড. আব্দুল্লাহ আল মাসুদ।
অনুষ্ঠানে
জানানো হয়, এসব সাইকেল
ও মোটরভ্যান শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জীবনমান
উন্নয়নে ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে বিদ্যালয়ে উপস্থিত
হতে পারবে। একই সাথে পরিবারের
উপর অর্থনৈতিক চাপ কমবে। অনুষ্ঠান
সঞ্চালনা করেন এলজি অ্যাম্ব্যাসেডর
হাবিবুল্লাহ (আল মামুন)।
প্রকল্পটি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলো সাউদার্ন চ্যারিটি
ফাউন্ডেশন।
আকাশজমিন
/আরআর