ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

চাহিদার তুলনায় বাজেট সীমিত, রেল খাতে সেবা সম্প্রসারণে চ্যালেঞ্জ: রেল সচিব


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:৩২ পিএম

ঈশ্বরদী প্রতিনিধি

রেলপথ মন্ত্রনালয়ের সচিব মাহিনুল ইসলাম বলেছেন,ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের বাজেট বরাদ্দে সীমাবদ্ধতা রয়েছে। চাহিদার তুলনায় বাজেট বরাদ্দ কম হওয়ায় প্রয়োজনীয় পরিমাণ সাপোর্ট দিতে পারছিনা। তবে নানা সীমাবদ্ধতার মধ্যে যে বরাদ্দ আছে তার মধ্যেও আমরা এই সেবা ধর্মী প্রতিষ্ঠান রেলের মাধ্যমে মানুষকে নানাভাবে সেবা দেবার চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন,রেলের জন্য লোকোসেড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখানে ইঞ্জিন ঘোড়ানোর জন্য একটি টার্ণটেবিল স্থাপন করা  জরুরি। ইতিমধ্যএইবিষয় নিয়ে অবগত হয়েছি। এটা বাস্তবায়নেরজন্য যে বাজেটের প্রয়োজন তার ব্যবস্থা করা হবে।এছাড়াও লোকোসেডসহ অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেগুলোও জনস্বার্থে পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা থাকবে।

বস্তনিষ্ঠ তথ্য পাবার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন,প্রধান প্রকৌশলীর সাথে বসে রেলগেটে ফ্লাইওভার করার বিষয়টি এবং কম খরছে বিকল্প হিসেবে রেলগেট টানেল নির্মানের বিষয় ও হার্ডিঞ্জব্রীজের উভয় পাড়ের ফেন্সিং নির্মাণের প্রয়োজনীয়তা আলোচনা সাপেক্ষে  কাজ করার চেষ্টা করা হবে।সরেজমিনে আসার বিষয়টি উল্লেখ করে সচিব বলেন,ভালভাবে বোঝার সুবিধার্থে সরেজমিনে এসেছি। রেলগেট থেকে পাকশী পর্যন্ত সড়ক এবং পাকশী বিভাগীয় অফিস এলাকার সকল সড়কের অবস্থা দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরামর্শ করা হবে।

ইতিমধ্যে দ্বিতীয় হার্ডিঞ্জব্রীজের নির্মাণের বিষয়টি আরসিপি আই এর মিটিংয়ে উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে পাশ করা হয়েছে।এসময় পশ্চিমাঞ্চল রেলের জিএম ফরিদ আহমেদ, পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম, পশ্চিমাঞ্চল রেলের প্রধান পরিবহণ কর্মকর্তা আহসান উল্লাহ ভূ্ইঁয়া, পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার সাহা, পশ্চিমাঞ্চল রেলের প্রধান টেলিকমিউনিকেশন কর্মকর্তা শাহিদুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলের প্রধান মেকানিক্যাল অফিসার সাদেকুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলের প্রধান মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ আনিসুল হক ও পশ্চিমাঞ্চল রেলের চীফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম এবং পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফ, ডিসিও গৌতম কুমার,পাকশী বিভাগীয় প্রকৌশলী এক আব্দুল হানিফ, পাকশী বিভাগীয় প্রকৌশলী দুই নাজিব কায়সার,ডিএমই ক্যারেজ রবিউল ইসলাম, ডিএমই লোকো ময়েন উদ্দিন,ডিএসটিই রাজিব বিল্লাহ,ডিটিও হাসিনা বেগমসহ সকল বিভাগের কর্মকর্তাসহ লোকোসেডের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রেল সচিব পাবনা শহরের বুলবুল কলেজের মিটিং শেষ করে সড়ক পথে ঈশ্বরদী লোকোসেডে আসেন। লোকোসেড,ক্যারেজ,ঈশ্বরদী জংসন স্টেশন পরিদর্শন শেষে গ্যাংকারে পাকশীতে রওনা হন। ঈশ্বরদী রেলগেট থেকে পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা পর্যবেক্ষণ করেন। বিকেলে তিনি পাকশীতে পশ্চিমাঞ্চল রেল ও পাকশী বিভাগের সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর