ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত, ক্যাম্পাসে অশান্তি


  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

শিক্ষাঙ্গনে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই শিক্ষার্থীরা ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) পড়াশোনা করতেন।কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বৃত্তির আওতায় শিলচর এনআইটিতে পড়তে গিয়েছিলেন এই বাংলাদেশি শিক্ষার্থী। সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তারা।

প্রত্যক্ষদর্শী শিলচর এনআইটি শিলচর ক্যাম্পাস সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়। সেই সংঘাতে ব্যাপক সহিংসতা চালায় এই শিক্ষার্থী। রড, ছুরি স্ক্রু ড্রাইভার নিয়ে তারা চতুর্থ বা শেষ বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হামলায় শেষ বর্ষের বেশ কয়েক জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে অন্তত জনের অবস্থা গুরুতর।

আহত শিক্ষার্থীদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (এসএমসিএইচ) ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলা করার সময় ওই শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিল।

এনাআইটি শিলচর ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই বাংলাদেশি শিক্ষার্থীকে সেমিস্টার অর্থাৎ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে তাদেরকে ক্যাম্পাসের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারের এই এক বছর যেন তারা ভারতে অবস্থান করতে না পারেন, সেজন্য তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সূত্র : এনডিটিভি


আকাশজমিন /আআর 


এ সম্পর্কিত আরো খবর