ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

এক মাস পর ডিএসইতে লেনদেন নেমে এলো ৭০০ কোটির নিচে


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)

  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:৪৯ পিএম

অনলাইন রিপোর্টার

এক মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এলো ৭০০ কোটি টাকার নিচে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়। এদিন যেসব সিকিউরিটিজের দর বেড়েছে তার সংখ্যা কমা সিকিউরিটিজের দ্বিগুণ হলেও সার্বিক লেনদেন এক মাসের বেশি সময় পর কমেছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১০ পয়েন্টে। ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ১৯৪ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৪০০ প্রতিষ্ঠানের মধ্যে ২২১টির শেয়ারের দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত ছিল। এদিন মোট লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ১৪ লাখ টাকার, যা গত ১২ আগস্টের পর প্রথমবার ৭০০ কোটির নিচে নেমে এল। ওইদিন লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি টাকার বেশি। এর আগের কার্যদিবসে (রোববার) লেনদেন হয়েছিল ৭০৬ কোটি টাকার, অর্থাৎ দিনের ব্যবধানে কমেছে প্রায় ৩২ কোটি টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারে, যার মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৭ লাখ টাকার। এর আগের দিন লেনদেনে শীর্ষে ছিল টেকনো ড্রাগস লিমিটেড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৬৭ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। সেখানে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৩ কোটির বেশি বৃদ্ধি।


আকাশজমিন /আরআর 


এ সম্পর্কিত আরো খবর