ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপার


  • আপলোড সময় : বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

 সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারটায় পুলিশসুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মো. মুকিত হোসেন খানসহ অন্যন্য কর্মকর্তা জেলার কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু কেউ যদি অপপ্রচার, গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড চালায় কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ দমন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সাইবার বুলিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জবাবদিহিতা মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে গোলটেবিল

সাতক্ষীরা প্রতিনিধি: জবাবদিহিতা মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সাতক্ষীরায় এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানবাধিকার সংগঠন স্বদেশ আয়োজিত সভায় বক্তারা মানবা ধিকার রক্ষা, জবাবদিহিতা বৃদ্ধি নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সিনিয়র সাংবাদিক মানবাধিকার কর্মী কল্যাণ ব্যানার্জি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই তুফান দুলাল মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সরকারি কে বি কলেজের শিক্ষক পবিত্র মোহন দাশ এবং পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, সংবিধানে নাগরিক অধিকার, সমতা, স্বাধীনতা ন্যায়ের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সুশীল সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য। মানবাধিকার সুরক্ষায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করা, তথ্য অধিকার আইন সহজীকরণ, নাগরিক শুনানি অনলাইন অভিযোগ ব্যবস্থা কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ধরনের মতবিনিময়ের মাধ্যমে সরকারি-বেসরকারি কর্মকর্তা সুশীল সমাজের মধ্যে সহযোগিতা বাড়বে, যা স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর