ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি

রাতভর অভিযানে আটক ২

নড়াইলের মুদি দোকানটি যেন মাদক-অস্ত্রের ভাণ্ডার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:০৩ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮ টা থেকে মধ্য রাত ১ টা  পর্যন্ত শহরের রূপগঞ্জ বাজারে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প। এসময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সাথে যোগ দেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন- নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু(৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস(২১)।

 জানা যায়, মুদি দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশিয় অস্ত্র কেনাবেচা করে আসছিলেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষী ভান্ডারের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প, সাথে যোগ দেন জেলা পুলিশের একটি দল। 

 

সেনাবাহিনীর অভিযানের খবরে স্বত্বাধিকারী পলাশ কুন্ডু পালিয়ে গেলেও হাতে নাতে আটক হয় পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস নামের দুই জনকে। এসময় মুদি দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০ টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান,  ১৮ টি বিদেশি চাকু, ১৯ টি দেশীয় অস্ত্র, ৩টি হকিস্টিক জব্দ করে সেনাবাহিনী। পরে জব্দ কৃত মালামাল সহ আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর