ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

নড়াইলে ইসলামী আন্দোলনের প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


নড়াইলে ইসলামী আন্দোলনের প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

নড়াইল প্রতিনিধি 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর “পীর সাহেব চরমোনাই” মনোনিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের সাথে নড়াইল জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নড়াইল জেলা মডেল মসজিদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খাইরুজ্জামান।


এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সেক্রেটারি ডা. এস এম নাসিরুদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, সহ-সভাপতি বি এম মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ রায়হান শেখ এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর