ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

জাতীয় নিরাপত্তা জনশৃঙ্খলার দোহাই দিয়ে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে ভারত।৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক নামের প্রামাণ্যচিত্রটি একটি টিভি চ্যানেলে গত আগস্টে প্রচার করা হয়। যা পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়।

 

প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “যখন ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হয়। তখন একটি গানের কপিরাইট নিয়ে ঝামেলা হয়। যা সেপ্টেম্বরে ঠিক হয়। এটি বাংলাদেশের সবাই দেখতে পাচ্ছিলেন। বাংলাদেশ থেকে আমার বন্ধু আমাকে প্রামাণ্যচিত্রটির লিংক দেন, যেন ভারতে আমি এটি দেখতে পারি। যখন আমি কনটেন্টটিকে ক্লিক করি তখন দেখতে পাই ভারতে এটি ব্লক করা হয়েছে।

 

ওই প্রামাণ্যচিত্রে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার ইন্টারভিউ ছিল। প্রামাণ্যচিত্রটির স্ক্রিপ্ট এবং গবেষণা করেছেন শাহেদ শুভ। ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।ৎ

পরিচালক সৌমিত্র দস্তিদার বলেছেন তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিষয়টি সেখানে তুলে এনেছেন। প্রত্যক্ষদর্শীরা যা দেখেছেন তাই প্রকাশ করেছেন। কিন্তু ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু এতে ছিল না। তিনি বলেছেন, যেখানে ভারতেবেঙ্গল ফাইলসেরমতো বিতর্কিত ছবি নিরাপত্তা দিয়ে প্রদর্শন করা হচ্ছে সেখানে তার প্রামাণচিত্র ভারতে ব্লক করায় তিনি অবাক হয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর