ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বিশ্ব বাঁশ দিবস আজ, কেন দিনটি পালিত হয়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ


প্রতিবছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয়। অনেক দেশেই দিনটিকে গুরুত্ব দেওয়া হয়। একটি বহুমূখী উদ্ভিদের চেয়েও যে বাঁশ গুরুত্বপূর্ণ সেটি মনে করিয়ে দিতেই ১৮ সেপ্টেম্বরকে বাঁশ দিবস ঘোষণা করা হয়। দিবসটির উৎপত্তি ইতিহাস ২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত ৮ম বিশ্ব বাঁশ কংগ্রেসে ‌‍‘বিশ্ব বাঁশ সংস্থাএই দিবসটির সূচনা করে। হাজার হাজার বছর ধরে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় বাসস্থান, কারুশিল্প, খাদ্য ঔষধের জন্য বাঁশ ব্যবহৃত হয়ে আসছে। এর বহুমুখী ব্যবহার বহু সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে আছে।

  বছরের বাঁশ দিবসের প্রতিপাদ্য

২০২৫ সালের বিশ্ব বাঁশ দিবসের প্রতিপাদ্য হলোপরবর্তী প্রজন্মের বাঁশ: সমাধান, উদ্ভাবন এবং নকশা এই প্রতিপাদ্যে আধুনিক স্থাপত্য, টেকসই পণ্য নকশা, পরিবেশ-বান্ধব প্যাকেজিং এবং অন্যান্য উদ্ভাবনী ক্ষেত্রে বাঁশের ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে, যা জলবায়ু এবং উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

এদিকে বাঁশ খুব দ্রুত বৃদ্ধি পায়, সহজে নতুন করে জন্মায় এবং এটি একটি নবায়নযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত। এটি মাটির ক্ষয়রোধে সাহায্য করে, ক্ষয়প্রাপ্ত জমির পুনরুদ্ধার ঘটায় এবং কার্বন ধরে রাখতে সহায়তা করে।

এছাড়া বাঁশের অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এটি কারিগর, ক্ষুদ্র শিল্প, আসবাবপত্র, কারুশিল্প এবং প্যাকেজিংয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। বাঁশের মাধ্যমে গ্রামীণ এলাকায় অনেকের কর্মসংস্থান এবং আয়ের সুযোগ হয়। সূত্র: ইন্ডিয়া টুডে

 

আকাশজমিন /আরআর

 


এ সম্পর্কিত আরো খবর