ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি

নড়াইলে বিদেশ ফেরেত যুবকের আত্মহত্যা


  • আপলোড সময় : রবিবার ০৫ অক্টোবর, ২০২৫ সময় : ৬:১৭ পিএম

নড়াইল প্রতিনিধি

 নড়াইল সদর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে রাবু শিকদার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।  রোববার (৫ অক্টবর) ভোরে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাবু শিকদার নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবক গত রোববার বাড়িতে আসেন। মালেশিয়ায় থাকা অবস্থায় তিনি মাথায় আঘাত পান। বাড়িতে ফিরে তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। এরপর শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রাবু।

পরে রোববার (৫ অক্টোবর) ভোরে রাবুর মা তাকে ডাকতে গেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর স্বজনরা তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারনে তিনি আত্মহত্যা করেছেন? তা জানা যায়নি।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ###

 

আকাশজমিন / আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর