শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ ঘটিকায় সাদুল্যাপুর কালিতলা মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে " Pesticide Risk Reduction in Bangladesh Project (DAE) এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপ-সহকারী কৃষি অফিসার রাশেদুন্নবী'র সঞ্চালনায় ও স্থানীয় কৃষক বিশ্বনাথ বসাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোহাম্মদ আপেল মাহমুদসহ প্রমুখ।
বৈঠকে বক্তারা কীটনাশকের ক্ষতি, মানবদেহে প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং কীটনাশকের প্লাস্টিক ও কাচের বোতল ব্যবহারের পর ধ্বংস করার জন্য পরামর্শ প্রদান করেন।
আকাশজমিন / আরআর