ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জে ৩১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ১৮ অক্টোবর, ২০২৫ সময় : ৭:১১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজের উত্তর পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, অধিনায়ক র‌্যাব-১২ এর দিকনির্দেশনায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজের উত্তর পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ী হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের বাসিন্দা মো. লিটন (৩০)। অভিযান চলাকালে আসামির কাছ থেকে ৩১১ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং নগদ ১,১১০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লিটন দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে সিরাজগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব সর্বদা বদ্ধপরিকর।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর