ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংকে বেশি টাকা থাকলে কেটে নেওয়া হবে আবগারি শুল্ক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫ সময় : ৯:৫৮ এএম

অনলাইন রিপোর্টার

ব্যাংকে বেশি টাকা থাকলে এখন থেকে আপনার হিসাব থেকে আবগারি শুল্ক কেটে নেওয়া হবে। এত দিন পর্যন্ত ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি থাকলে শুল্ক কাটা হতো। তবে চলতি অর্থবছরের বাজেটে এ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বছরে একবার হলেও কোনো হিসাবের স্থিতি তিন লাখ টাকার বেশি হলে শুল্ক কাটা হবে। এতে ব্যাংক গ্রাহকেরা কিছুটা স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত ডিসেম্বরের শেষ সপ্তাহে ব্যাংকের গ্রাহকেরা মুঠোফোনে টাকা কেটে নেওয়ার বার্তা পান। অনেকে তখন বুঝতে পারেন না কেন টাকা কাটা হলো। মূলত এই সময়েই ব্যাংকগুলো সরকার নির্ধারিত আবগারি শুল্ক কেটে রাখে।

আবগারি শুল্ক কী

আবগারি শুল্ক একধরনের পরোক্ষ কর। এটি সরকার নির্দিষ্ট কিছু পণ্য, সেবা বা আর্থিক কার্যক্রমের ওপর ধার্য করে। যেমন—ব্যাংকে টাকা রাখা, মুঠোফোনে কথা বলা, সিগারেট কেনা ইত্যাদি। এই শুল্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় বা মুনাফার ওপর নয়; বরং নির্দিষ্ট কার্যক্রম বা সুবিধা ব্যবহারের ক্ষেত্রে আরোপ করা হয়।

কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে যদি বছরে একবারও তিন লাখ টাকা থাকে, তবে সেই হিসাবে আবগারি শুল্ক দিতে হবে। মনে রাখতে হবে, এই শুল্ক হিসাবের সর্বোচ্চ স্থিতির ওপর বসে, ব্যালেন্সের গড় হিসেবে নয়।

কত টাকা থাকলে কত শুল্ক দিতে হবে

বর্তমান নিয়ম অনুযায়ী—

৩ লাখ টাকা পর্যন্ত — কোনো শুল্ক নেই

৩ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত — ১৫০ টাকা

৫ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত — ৫০০ টাকা

১০ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত — ৩,০০০ টাকা

৫০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত — ৫,০০০ টাকা

১ কোটি ১ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত — ১০,০০০ টাকা

২ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত — ২০,০০০ টাকা

৫ কোটি টাকার বেশি — ৫০,000 টাকা

শুল্ক কীভাবে কাটা হয়


প্রতিবছর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কোনো ব্যাংক হিসাবের স্থিতি একবারও যদি তিন লাখ টাকার বেশি হয়, তবে নির্দিষ্ট হারে শুল্ক দিতে হয়। একাধিকবার সীমা অতিক্রম করলেও একবারই শুল্ক কাটা হয়। তবে একজন গ্রাহকের একাধিক ব্যাংক হিসাব থাকলে, প্রতিটি হিসাবে নির্ধারিত হারে শুল্ক কাটা হয়। উদাহরণস্বরূপ, আপনার তিনটি ব্যাংক হিসাবে যদি ৪ লাখ টাকা করে লেনদেন থাকে, তবে তিনটি হিসাব থেকেই ১৫০ টাকা করে মোট ৪৫০ টাকা কাটা হবে।

সাধারণত ডিসেম্বরের শেষ কার্যদিবসে এই শুল্ক কাটা হয়। কোনো কোনো ক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহেও টাকা কাটা হতে পারে। কোন কোন হিসাব থেকে শুল্ক কাটা হয়

আবগারি শুল্ক কাটা হয় প্রায় সব ধরনের ব্যাংক হিসাব থেকে। এর মধ্যে রয়েছে—


সঞ্চয়ী হিসাব

চলতি হিসাব

মেয়াদি আমানত (এফডিআর)

ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)

বেতনভিত্তিক হিসাব

কেন বসানো হয় আবগারি শুল্ক


আবগারি শুল্ক আদায়ের মূল উদ্দেশ্য হলো সরকারি রাজস্ব বৃদ্ধি করা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই শুল্ক আদায় করে, তবে ব্যাংকগুলো এনবিআরের পক্ষে স্বয়ংক্রিয়ভাবে এই অর্থ কেটে সরকারি কোষাগারে জমা দেয়। এ ছাড়া উচ্চ আয়ের করদাতাদের করজালে আনা, ব্যাংক লেনদেনে স্বচ্ছতা আনা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক সুবিধা তৈরি করাই এর অন্যতম লক্ষ্য।

আকাশজমিন /আরজে 


এ সম্পর্কিত আরো খবর