ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নড়াইল শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান


নড়াইল শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান

  • আপলোড সময় : শনিবার ২৫ অক্টোবর, ২০২৫ সময় : ৬:৩৩ পিএম

নড়াইল প্রতিনিধি 
 
নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।  আজ ২৫ অক্টোবর  শনিবার দুপুরে শ্রমিক ইউনিয়নের আয়োজনে নড়াইল নতুন বাস টার্মিনালে  মৃত শ্রমিক শাহজাহান আলী, ইব্রাহিম খান,সিরাজুল ইসলাম ও ইফতিয়ার হোসেনের পরিবারের সদস্যদের কাছে নগদ ৩০ হাজার  টাকা করে চার পরিবারের সদস্যদের  মাঝে এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। 
 
এ সময় উপস্থিত থেকে বক্তব্য ও অনুদানের টাকা  প্রদান করেন  শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকতুল হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃ তিতু গাজি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস কোষাধ্যক্ষ মাহবুব হোসেন, কার্যকরী নির্বাহী সদস্য ইসরাফিল শেখ।
 
বক্তারা  মৃত শ্রমিক নেতা সাদেক খান জাহাঙ্গীর বিশ্বাসের  বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনা করে ও তাদের অবদানের কথা স্বীকার করে  বলেন,২০২৩ সাল থেকে এ পর্যন্ত আমরা ২৯ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে  ৮ লক্ষ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছি। 

শ্রমিক নেতারা অত্যন্ত দুঃখের সাথে জানান শ্রমিক নেতা মুসাকে যারা হত্যা করেছে তাদের বিচার না করে নিরপরাধ শ্রমিক নেতাদের ফাঁসানোর চেষ্টা করা  হচ্ছে। আমরার সাংবাদিকদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী  ও বিচারকদের জানাই প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় আনতে চেষ্টা করুন। নিরঅপরাধী শ্রমিক নেতাদের বিরুদ্ধে  ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিন।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর