ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

মেট্রোরেল দুর্ঘটনায় তদন্ত কমিটি, নিহতের পরিবার পাবে ক্ষতিপূরণ


মেট্রোরেল

  • আপলোড সময় : রবিবার ২৬ অক্টোবর, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

অনলাইন রিপোর্টার

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তির লাশ দেখতে গিয়ে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটা নাশকতা নাকি নির্মাণত্রুটি—তা খতিয়ে দেখতে সেতু বিভাগের সচিবের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গঠিত কমিটিতে রয়েছেন—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক, সড়ক বিভাগের একজন প্রকৌশলী, মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সেতু বিভাগের সচিব।

উপদেষ্টা আরও জানান, “কমিটি সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে। তদন্তে যদি কোনো দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৩৫)। তাঁর বাড়ি শরীয়তপুরে। তিনি প্রবাসে কাজ করতেন বলে জানা গেছে। ঘটনার সময় তিনি ফার্মগেটের খামারবাড়ি সংলগ্ন ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ উপরের পিলার থেকে ভারী বিয়ারিং প্যাড খুলে পড়ে তাঁর মাথায় লাগে, ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফাওজুল কবির বলেন, “আবুল কালামের দাফন–কাফনের সম্পূর্ণ দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ নিয়েছে। তাঁর পরিবারকে পাঁচ লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হবে। পাশাপাশি পরিবারের কোনো যোগ্য সদস্য চাইলে মেট্রোরেল প্রকল্পে চাকরির সুযোগ দেওয়া হবে।”

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসেও ফার্মগেট এলাকায় মেট্রোরেল পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। এবারের ঘটনার পর নিরাপত্তার কারণে মেট্রোরেল চলাচল কয়েক ঘণ্টা বন্ধ রাখে কর্তৃপক্ষ। বর্তমানে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল চালু রয়েছে, তবে মতিঝিল পর্যন্ত চলাচল কবে শুরু হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা পৌঁছে এলাকা ঘিরে রাখেন। কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ থাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নাগরিক মহলে উদ্বেগ তৈরি হয়।

রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের দুর্ঘটনা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মত দিয়েছে স্থানীয়রা। তারা মেট্রোরেল প্রকল্পে মান নিয়ন্ত্রণ ও নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর