ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

প্রিমিয়ার ব্যাংকের নতুন চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান


প্রিমিয়ার ব্যাংকের নতুন চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান

  • আপলোড সময় : শনিবার ০৮ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৪২ পিএম

প্রিমিয়ার ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও উদ্যোক্তা ডাঃ আরিফুর রহমান। ব্যাংকের ৩১৪তম বোর্ড মিটিংয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ডাঃ আরিফুর রহমান একজন প্রখ্যাত চিকিৎসক ও উদ্যোক্তা, যিনি জনস্বাস্থ্য, সামরিক চিকিৎসা সেবা, ব্যাংকিং এবং ব্যবসায়িক নেতৃত্বে চার দশকেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক হওয়ার পর সৌদি আরবে দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়ে তোলেন এবং সেখানে বিশ্বস্ত চিকিৎসক ও উপদেষ্টা হিসেবে খ্যাতি অর্জন করেন।

বাংলাদেশি মানবসম্পদ বিদেশে রপ্তানির ক্ষেত্রে ডাঃ রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লক্ষ লক্ষ কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে তার অবদান ২০০৪ সালের ইউএনডিপি প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া তিনি দেশের জন্য আন্তর্জাতিক সহায়তা আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এর মধ্যে রয়েছে সৌদি সরকারের ২৩ কোটি সৌদি রিয়াল অনুদানে বরিশালে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং কোভিড মহামারির সময় দীর্ঘ আট মাস সুইডেনে অবস্থান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের ইমিউনোলজির প্রফেসর ওলা উইনকুইস্টের আবিস্কার ন্যাজাল কোভিড ভ্যাক্সিন বাংলাদেশ সরকারের অধীনে প্রথমবারের মতো ট্রায়ালের ব্যবস্থা।

চিকিৎসাক্ষেত্র ছাড়াও ডাঃ রহমান ব্যাংকিং, শিল্প ও সমাজসেবায় বহু উদ্যোগের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দিয়েছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শমরিতা হাসপাতাল, দ্য শুজ বিডি লিমিটেড, ডেনিম পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজ (আইআইজিএস) এবং সোসাইটি ফর পিপলস অ্যাডভান্সমেন্ট (এসপিএ)। তিনি ডিপ্লোম্যাটিক ম্যাগাজিন ‘দ্য অ্যাম্বাসেডর’-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রিমিয়ার ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে ডাঃ আরিফুর রহমান ভবিষ্যতে ব্যাংকটিকে ‘থ্রি সি’ ব্যাংক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছেন। অর্থাৎ কনজিউমার, কর্পোরেট এবং কনজারভেটিভ ব্যাংক হিসেবে নতুন আঙ্গিকে ব্যাংকটিকে দাঁড় করানোর চিন্তা করছেন তিনি।

ডাঃ আরিফুর রহমানের নেতৃত্বে প্রিমিয়ার ব্যাংক নতুন দিগন্তে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে, যা ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর