ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাতক্ষীরায় বিতর্কিত আব্দুর রউফের মনোনয়ন নিয়ে বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ০৮ নভেম্বর, ২০২৫ সময় : ৭:২৯ পিএম

সাতক্ষীরা  প্রতিনিধি 

বহিষ্কারাদেশ বহাল রেখেও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে।

এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর মনোনয়ন পরিবর্তনের আবেদন করেন। সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ১২টি ইউনিয়নের ৩৩ জন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যৌথভাবে আবেদনপত্রে মো. আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়, আব্দুর রউফ অতীতে একাধিকবার দল পরিবর্তন করেছেন। ২০০৯ সালে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরে আবার বিএনপিতে ফেরেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৪ সালের ২৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে এবং ওই বহিষ্কারাদেশ এখনও বহাল রয়েছে।

তাছাড়া, গত ২৩ এপ্রিল এক মাহফিলে জনপ্রিয় ইসলামি বক্তা কবির বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তিনি আলোচনায় আসেন। স্থানীয় আলেম-ওলামারা ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে তাঁর গ্রেপ্তারের দাবি জানান। জেলা বিএনপি স্পষ্টভাবে জানায়, “আব্দুর রউফ বিএনপির কোনো নেতা বা কর্মী নন। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এজন্য তাঁকে বহিষ্কার করা হয়েছে।”

তৃণমূল নেতারা আরও অভিযোগ করেন, সাতক্ষীরা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সরকারি খাস জমি দখলের ঘটনায় গত বছর জেলা প্রশাসক তাঁকে প্রকাশ্যে “বাটপার” বলে মন্তব্য করেছিলেন। এর ফলে এমন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিলে দলের ভাবমূর্তি ও ঐক্য প্রশ্নবিদ্ধ হবে। আবেদনপত্রের কপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন তালিকা ঘোষণা করলে সাতক্ষীরা জেলা বিএনপির মধ্যে তাৎক্ষণিক ক্ষোভ ছড়িয়ে পড়ে। আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল ও সড়ক অবরোধ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষে কর্মসূচি স্থগিত করা হয়।

দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের এপ্রিল মাসে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়। এছাড়া, গত আগস্টে সাতক্ষীরা বাস টার্মিনাল ও সরকারি খাসজমি দখলের অভিযোগে আলোচনায় আসেন। তাঁর ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি ওই সময় ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্সি অ্যাসোসিয়েশন দখলের অভিযোগে জড়িত ছিলেন। পরে জেলা প্রশাসনের নেতৃত্বে প্রায় ৩০ বিঘা সরকারি খাসজমি উদ্ধার করা হয়।

জেলা বিএনপির একটি সূত্র জানায়, মনোনয়ন নিয়ে ব্যাপক আলোচনা ও বিরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর