ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভালুকায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদ


  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৬:২৮ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় তিন দফা দাবির পেক্ষাপটে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ চত্বরে অবস্থানরত শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজের ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা-টু-গফরগাঁও সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলিমুর রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান সবুজ, গোলাম মোস্তফা রুবেল, হাফিজুর রহমান, ফেরদৌস আলম, মোঃ শামীম, মোঃ রাসেল মিয়া, আলী আজগর, লুৎফন্নাহার, খায়রুল ইসলাম, মোস্তাক আহম্মেদসহ শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা দাবি করেন, শিক্ষকদের ওপর পুলিশি হামলার বিচার দ্রুত করতে হবে এবং তাদের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে। পরে নিহত একজন শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর