ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বিহারে এনডিএ-র ঐতিহাসিক জয়:মোদির নজর এখন পশ্চিমবঙ্গে


  • আপলোড সময় : শনিবার ১৫ নভেম্বর, ২০২৫ সময় : ৪:০৭ পিএম

বিহারে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল ব্যবধানে জয় পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি বলেছেন, বিহারের এই ভূমিধস জয়ই আগামী ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের মাটিকে আরও শক্তিশালী করবে। তিনি দাবি করেন, বিহারের জনগণ বিশেষ করে নারী ও তরুণ ভোটাররা এনডিএ-কে যে সমর্থন দিয়েছেন, তা পশ্চিমবঙ্গে পরিবর্তনের বার্তা বহন করছে।

বিহারের ২৪৩ আসনের বিধানসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুই দফায়। প্রথম দফায় গত ৬ নভেম্বর ১২১টি আসনে ভোট হয়, যেখানে ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ১২২টি আসনে ভোট হয় এবং ৬৮ শতাংশের বেশি ভোট পড়ে। দুই দফা মিলিয়ে এই নির্বাচনে মোট ভোট পড়ে প্রায় ৬৭ শতাংশ।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হলে রাতেই নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করে। এতে দেখা যায়, মোট ২৪২টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ২০২টি আসন। অপরদিকে কংগ্রেস–রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫টি আসন।

এনডিএ জোটের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮৯টি আসন। আর জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড (জেডিইউ) পেয়েছে ৮৫টি আসন। এছাড়া চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি জিতেছে ১৯টি আসনে এবং জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পার্টি জিতেছে ৫টি আসন।

অন্যদিকে এবারের নির্বাচনে নজর কাড়তে পারেনি প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। প্রত্যাশার তুলনায় ভরাডুবি হয়েছে দলটির, একটি আসনও অর্জন করতে পারেনি তারা। তবে ‘ডার্ক হর্স’ হিসেবে উঠে এসেছে আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। তারা ৫টি আসনে জয় পেয়েছে।

ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদি এনডিএ জোটকে অভিনন্দন জানিয়ে বলেন, “এবারের নির্বাচনে কিছু রাজনৈতিক দল সংখ্যালঘু তোষণের ফর্মুলা অনুসরণ করেছে। কিন্তু বিহারের নারী ও তরুণরা সেই ফাঁদে পা দেয়নি; তারা এনডিএ-কে বিজয়ী করেছে।”

মোদি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে আরও বলেন, “গঙ্গানদী বিহার থেকে বাংলায় প্রবাহিত হয়। বিহারের এই বিজয় পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পথ তৈরি করে দিচ্ছে। বাংলার ভাইবোনদের আমি আশ্বস্ত করছি, আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজকে উপড়ে ফেলব।” সূত্র : এনডিটিভি

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর