ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মক্কা-মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রীর মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ১৭ নভেম্বর, ২০২৫ সময় : ৬:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ঘটনাস্থলেই কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার রাত ১টা ৩০ মিনিটে মক্কা-মদিনার মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটে, যা মদিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। সৌদি সূত্রে জানা গেছে, নিহত ৪২ জনের মধ্যে নারী ২০ জন এবং শিশু ১১ জন।

তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দারা ছিলেন এই ওমরাহযাত্রীরা, যারা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা দিয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি আরবের মক্কা-মদিনায় সড়ক দুর্ঘটনার ফলে তেলেঙ্গানার ৪২ জন যাত্রীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত।” তিনি রাজ্য প্রশাসনকে নিহতদের তথ্য সংগ্রহ ও খোঁজ খবর নিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেছেন। প্রয়োজন হলে রাজ্য সরকার সৌদিতে যেকোনো সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, “ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের ফলে বাসে আগুন ধরে যায়। আমি সৌদি আরবের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) আবু মতিন জর্জের সঙ্গে কথা বলেছি, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।”

ওয়াইসি জানান, নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের জন্য হায়দরাবাদভিত্তিক দুইটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে নিহতদের মরদেহ ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার জন্য অনুরোধ জানিয়েছেন।

এই দুর্ঘটনার কারণে তেলেঙ্গানা রাজ্যবাসী ও ভারতীয় সমাজ গভীর শোকের মধ্যে রয়েছে। কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর