ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ওভাল অফিসে ট্রাম্প ও রোনালদোর ফুটবল খেলা


ওভাল অফিসে ট্রাম্প ও রোনালদোর ফুটবল খেলা

  • আপলোড সময় : শনিবার ২২ নভেম্বর, ২০২৫ সময় : ৩:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর কিছুদিন পর ট্রাম্প তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হোয়াইট হাউসের ভেতর ওভাল অফিসে রোনালদোর সঙ্গে ফুটবল খেলার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, ট্রাম্প এবং রোনালদো বল জাগলিং, হেডিং ও ড্রিবলিং করছেন। একপর্যায়ে ট্রাম্প হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বল ধরে নেন এবং দর্শকের দিকে কিক করেন। ভিডিওটি পোস্ট করার সময় ট্রাম্প ক্যাপশনে লেখেন, রোনালদো খুবই দারুণ একজন মানুষ। হোয়াইট হাউসে তাঁর সঙ্গে দেখা করে ভালো লেগেছে। তিনি সত্যিই বুদ্ধিমান ও খুবই শান্ত। — প্রেসিডেন্ট ডি জে টি।

ভিডিওটি প্রকাশের পর থেকে এটি ৩ কোটি ৪০ লাখ (৩৪ মিলিয়ন) বার দেখা হয়েছে এবং হাজারো মন্তব্য এসেছে। অনেক ব্যবহারকারী ভিডিওটির মজার দিক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ট্রাম্প যেভাবে বল হেড করতে নিচু হন, সেটা আরও মজার লাগে। অন্য একজন মন্তব্য করেছেন, হেটাররা বলবে, এটা এআই।” তৃতীয় একজন বলেন, “ভাই, আমি ভেবেছিলাম, এটা কোনো মিম পেজ। এ তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হা হা!

ভিডিও প্রকাশের আগে রোনালদো তাঁর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ট্রাম্পের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোনালদো লেখেন, আপনার আমন্ত্রণ এবং আমাকে ও আমার হবু স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আমাদের প্রত্যেকেরই দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কিছু আছে। সাহস, দায়িত্ববোধ ও স্থায়ী শান্তির ভিত্তিতে ভবিষ্যৎ গড়তে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার কাজ করতে আমি প্রস্তুত।

এক বক্তৃতায় ট্রাম্প উল্লেখ করেন, তাঁর ছোট ছেলে ব্যারন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর বড় ভক্ত। ট্রাম্প বলেন, ব্যারন তাঁর সঙ্গে দেখা করেছে। আমি মনে করি, এখন সে তার বাবাকে একটু বেশি সম্মান করে, শুধু এ কারণে যে আমি তোমার (রোনালদো) সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি।

রাষ্ট্রীয় ভোজে রোনালদোকে ইস্ট রুমের সামনের দিকে বসানো হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এআই–নির্ভর ভিডিও এবং ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর