ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৫:০০ পিএম

 সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে লাদেন মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাতপোয়া এলাকার ঝিনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। লাদেন পৌর এলাকার সাতপোয়া মধ্যপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাদেন মিয়া প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে ঝিনাই নদীর পাড়ে যান। এক পর্যায়ে নদীতে সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার চেষ্টা করলে মাঝনদীতে ডুবে যান। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত উদ্ধার চেষ্টা চালান, কিন্তু নদী থেকে তোলার পর লাদেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

নিহতের বাবা সুলতান মাহমুদ জানান, লাদেন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার মৃগীরোগও ছিল। সকালে নাস্তা করে সে একাই বাড়ি থেকে বের হয়ে যায়। পরে নদীতে ডুবে মৃত্যুর খবর পান তারা।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা এস.আই ফখরুল আলম বলেন, লাদেনের মানসিক সমস্যা ও মৃগীরোগের বিষয়টি পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর