ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৫৮ পিএম

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যা স্রোতস্বিনী নদীর মতো প্রবাহমান। তিনি নিশ্চিত করেছেন যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে এবং নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল ইতোমধ্যেই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে।

মির্জা ফখরুল আশাবাদ প্রকাশ করে বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি বা তার মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা করা হবে।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন জয়, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর