ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই হত্যা মামলায় বাণিজ্য উপদেষ্টার অব্যাহতি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৭:০৬ পিএম

জুলাই আন্দোলনের সময় ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-৩’র উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান গত ২৪ নভেম্বর আদালতে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেন। এতে বলা হয়েছে, মামলার ঘটনার সঙ্গে শেখ বশিরউদ্দীনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাকে মামলায় অব্যাহতি প্রদানের অনুরোধ করা হয়।

জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন মো. সোহান শাহ। পরে ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর তার মা সুফিয়া বেগম বাদী হয়ে ৫৭ জনের নামে মামলা করেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন।

রামপুরা থানায় এ মামলার এজাহারনামীয় ৪৯ নং আসামি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। কিন্তু তদন্তে তার কোনো সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাকে অব্যাহতি দিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর