ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা


  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৩৬ পিএম

অনলাইন রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বার্তায় আরও বলা হয়, প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনে সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন, যাতে প্রয়োজনীয় চিকিৎসা সমন্বয় নির্বিঘ্নে নিশ্চিত করা যায়।

সম্প্রতি ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কারণে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। তাঁর চিকিৎসা পরিচালনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে।

চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থার প্রতিটি দিক অত্যন্ত সতর্কতার সঙ্গে নজরদারি করতে হচ্ছে, কারণ একটি রোগের চিকিৎসায় অন্য রোগের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাঁর বর্তমান শারীরিক অবস্থাকে সংকটাপন্ন বিবেচনা করে প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির জ্যেষ্ঠ নেতারা নিয়মিত তাঁর খোঁজ নিচ্ছেন। সংগঠনের পক্ষ থেকেও দেশজুড়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকাসহ বিভিন্ন জেলা–উপজেলার মসজিদে তাঁর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে মানবিক মূল্যবোধের জায়গা থেকেই আমরা সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ তাঁকে সুস্থতা দান করুন।

এদিকে দলের নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা জানাচ্ছেন। সবাই আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসবেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং হাসপাতাল প্রশাসন ও চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন, যাতে প্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত নিতে দেরি না হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর