ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কঙ্গোতে নৌকা উল্টে ১৯ জনের মৃত্যু


কঙ্গোতে হ্রদে নৌকা উল্টে ১৯ জনের মৃত্যু

  • আপলোড সময় : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন মারা গেছেন। নৌকাটিতে অন্তত ২০০ যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে। দেশটির মাই-নদোম্বে হ্রদে হঠাৎ দমকা বাতাসে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। শনিবার (২৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মাই-নদোম্বে প্রদেশের গভর্নর।


বার্তাসংস্থা রয়টার্স বলছে, গত বৃহস্পতিবার রাতে কিরি গ্রাম থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাত্রা করার পর মাই-নদোম্বে হ্রদে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় প্রশাসন ও সিভিল সোসাইটি সূত্র জানিয়েছে। মূলত কঙ্গোর গ্রামীণ এলাকাগুলোতে নদীপথই প্রধান যোগাযোগ ব্যবস্থা। তবে নৌযানগুলো অনেক সময়ই পুরোনো ও অর্ধ-ব্যবহারযোগ্য হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
গভর্নর এনকোসো কেভানি লেবন বলেন, ‘শুক্রবার আমরা ৯ জনের মরদেহ উদ্ধার করেছি। আজ পানিতে ভেসে ওঠা আরও দশজনের মরদেহ পাওয়া গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯। জীবিত উদ্ধার করা হয়েছে ৮২ জনকে।’

তবে এখনও কতজন নিখোঁজ থাকতে পারেন, তা তিনি নিশ্চিত নন। তিনি জানান, হ্রদে বয়ে যাওয়া দমকা বাতাসে নৌকার দুই ইঞ্জিনের একটি নষ্ট হয়ে যায়। এরপরই নৌকাটি উল্টে যায়।
সরকারের আরেক কর্মকর্তা ফ্রেডি বোনজেকে ইলিকি জানান, নৌকাটিতে অন্তত ২০০ যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে। ইলিকি বলেন, ‘এ ধরনের দুর্ঘটনার পরই বোঝা যায় নৌযানের ধারণক্ষমতা ও যাত্রীসংখ্যা সংক্রান্ত নিয়মগুলো মানা হয় না।’


তিনি আরও জানান, মাই-নদোম্বে হ্রদে অস্থায়ী কাঠের নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব তিনি আগেই দিয়েছিলেন, কিন্তু তা কার্যকর হয়নি। এর আগে গত সেপ্টেম্বর মাসে কঙ্গোর অন্য দুটি এলাকায় নদীপথে পৃথক নৌকাডুবিতে প্রায় ২০০ জন প্রাণ হারিয়েছিলেন।

 আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর