ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ ৪৮ শতাংশ শিক্ষার্থীর মৌলিক জ্ঞান অর্জন হলো না কেন, দায় কার? হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যু বেড়ে ১২৫৪ প্রধানমন্ত্রীর নজরে টাঙ্গাইলের বাবুপুরের মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী ঘোষণা মধ্যপ্রাচ্যজুড়ে ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করেছে ইরান মাদারীপুরে জামায়াত নেতার ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: প্রতিমন্ত্রী শাহে আলম

নেস্‌লে বাংলাদেশের প্রথম ‘গাট হেলথ সামিট’

বিজ্ঞান ও পুষ্টি বিষয়ে জ্ঞানের নতুন দিগন্ত


  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩৭ পিএম

নেস্‌লে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে “দ্য গাট নেক্সাস; দ্য সায়েন্স অব দ্য গাট মাইক্রোবায়োম”  শীর্ষক দুই দিনব্যাপী বিশেষ ওয়ার্কশপ। যেখানে গাট হেলথ বিষয়ক সর্বশেষ সায়েন্টিফিক অগ্রগতি তুলে ধরা হয়। দেশের বিভিন্ন সেক্টরের ২৫০ এর বেশি বিশেষজ্ঞ ও গবেষক এতে অংশ নেন।

উক্ত কর্মশালায় আন্তর্জাতিকভাবে স্বনামধন্য প্রফেসর ড. শামন রাজেন্দ্রজিৎ (শ্রীলঙ্কা) এবং প্রফেসর ড. মার্ক এ. বেনিঙ্গা (নেদারল্যান্ডস) গাট হেলথ ও ফাংশনাল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। 

 বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে (আইসিডিডিআর, বি) এর প্রফেসর ড. মো. ইকবাল হোসেন স্থানীয় খাদ্যাভ্যাসে গাট–বান্ধব খাবারের গুরুত্ব ব্যাখ্যা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রোবায়োটিক ও সিনবায়োটিক উদ্ভাবন বিষয়ক সায়েন্টিফিক বুথগুলো পরিদর্শন করেন। যেখানে গাট হেলথ বিষয়ে আর উন্নত শিক্ষার প্রসার ও নিউট্রিশন অগ্রসর ও সমাধান প্রদানে নেস্‌লের প্রতিশ্রুতি আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়।

নেস্‌লে নিউট্রিশন ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য বৈজ্ঞানিক জ্ঞান ও পুষ্টির সমন্বয়কে আরও এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।  -বিজ্ঞাপ্তি 


এ সম্পর্কিত আরো খবর