ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

দশমিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:২১ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
“ছেলে হোক মেয়ে হোক, দু’টি সন্তানই যথেষ্ট” প্রতিপাদ্যে পটুয়াখালীর দশমিনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)রা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের প্রধান দাবি ছিল পরিবার পরিকল্পনা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করা।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে দশমিনার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীগণ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের কাজী মাহাবুব আলম, বহরমপুর ইউনিয়নের শাহবাজ হোসেন, রনগোপালী ইউনিয়নের মো. বশার, বেতাগী সানকিপুর ইউনিয়নের নয়ন মন্ডল, দশমিনা সদর ইউনিয়নের জিএম শাহাবুদ্দিন, আলীপুর ইউনিয়নের সাইফুল ইসলামসহ আরও অনেকে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি জোর দাবি জানান দ্রুত সময়ের মধ্যে পরিবার পরিকল্পনা নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। তারা জানান, যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেয়া না হবে ততদিন পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

পরিবার পরিকল্পনা কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ন্যায্যতা না থাকার কারণে তাদের মধ্যে অনেকে বঞ্চনার শিকার হচ্ছেন। এই অবস্থা দ্রুত সংশোধন করা প্রয়োজন।

তারা আরও জানান, পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি গঠনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং বেতনভাতা ও অন্যান্য সুবিধা উন্নত করতে হবে। এ দাবি আদায়ে তারা সরকারকে নিরন্তর আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মবিরতিতে জেলা ও উপজেলা পর্যায়ের পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর