ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল


  • আপলোড সময় : সোমবার ০৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:৩১ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন যুবদলের আয়োজনে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কবীর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ প্রমুখ। দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তারা দেশের মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের উন্নয়নে একতা ও ঐক্যের আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর