ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন


  • আপলোড সময় : বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:০৫ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। তারই অংশ হিসেবে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার শক্তির বহর নিয়ে মাঠে নেমেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় তাড়াইল উপজেলার তালজাঙ্গা খেলার মাঠ থেকে শুরু হওয়া দিনব্যাপী বিশাল মোটরসাইকেল শোডাউন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

তাড়াইল-করিমগঞ্জের বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করা এই শোডাউনে শত শত মোটরসাইকেল, নেতাকর্মীদের স্লোগান, ব্যানার-ফেস্টুন এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকাকে উৎসবের নগরীতে পরিণত করে। সড়কের দুই পাশে দাঁড়ানো স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা হাত নাড়িয়ে শোডাউনকে অভিনন্দন জানান। নির্বাচনী মাঠে হাতপাখা প্রতীকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ শোডাউনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার বলেন, “বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, দেশের মানুষ আজ ন্যায়বিচার, মূল্যবোধ ও সুশাসন চায়। হাতপাখা প্রতীক সেই পরিবর্তনের অঙ্গীকার বহন করে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এখন আরও প্রাণবন্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূলের অবস্থান এবং তাড়াইল-করিমগঞ্জ এলাকায় দলটির ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবার ভিন্ন বাস্তবতা তৈরি করতে পারে। তাদের মতে, দিনব্যাপী এই মহাসমাবেশ শুধু শক্তি-প্রদর্শন নয়; বরং হাতপাখা প্রতীকের পক্ষে জনমত তৈরির এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

এলাকার সাধারণ মানুষও শোডাউন নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ মনে করছেন, আলমগীর হোসাইন তালুকদার মাঠে নেমে যে অবস্থান দেখালেন, তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও চাপের মুখে পড়বেন। অন্যদিকে অনেকে আবার বলছেন, ইসলামী আন্দোলনের ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ড ও জনগণের সাথে নিবিড় যোগাযোগ তাদের অবস্থানকে আরও শক্তিশালী করছে।

শোডাউন শেষে দলীয় নেতারা জানান, করিমগঞ্জ-তাড়াইলের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে হাতপাখার পক্ষে গণজাগরণ তৈরি করা হবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সামনে আরও বড় আয়োজন থাকবে বলেও জানান তারা।

দিনব্যাপী এই শোডাউন শুধু রাস্তায় মোটরসাইকেলের বিশাল বহর নয়, বরং আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রতি মানুষের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই দেখছেন অনেকেই। নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় কিশোরগঞ্জ-৩ আসনে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে—এমনটাই ধারণা স্থানীয়দের।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর