ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির কর্মসূচিতে পরিবর্তন

শাহবাগের অবস্থান স্থগিত, বাংলামটর থেকে মিছিল


  • আপলোড সময় : শুক্রবার ১৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ১:৪৩ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ঢাকায় জুমার নামাজের পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, বিকেল ৪টায় বাংলামটর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলাম বলেন, জুমার নামাজের পর যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে জুলাইবিরোধী শক্তিগুলো। এসব অপতৎপরতা রুখে দিতে আন্দোলনকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, জাতীয় নাগরিক পার্টি যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ন্যায্য ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী বা উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী যেন কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে ঢাকায় জুমার পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আন্দোলনের স্বার্থেই এই পরিবর্তন আনা হয়েছে। এর পরিবর্তে শান্তিপূর্ণভাবে বিকেল ৪টায় বাংলামটর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও একই আহ্বান জানিয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, আজ জুমার নামাজের পর যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি উল্লেখ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আন্দোলনের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে।

সারজিস আলম বলেন, আমরা যে কোনো ধরনের ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গ্রুপ যাতে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও লেখেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরিবর্তে বিকেল ৪টায় বাংলামটর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চলছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে আন্দোলনের কর্মসূচিতে সতর্কতা এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি।

দলীয় নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের সহিংসতা বা নাশকতা আন্দোলনের লক্ষ্যকে ব্যাহত করতে পারে বলেও তারা মনে করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর