ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

লালমনিরহাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:৫২ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশে অংশগ্রহণের জন্য লালমনিরহাটে ‘বিশেষ ট্রেন’ বরাদ্দের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ‘লালমনিরহাটের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলমান ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই কয়েকশ মানুষ লালমনিরহাট রেলওয়ে স্টেশনে জড়ো হতে থাকেন। পরে তারা রেললাইনের ওপর অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করলে লালমনিরহাট থেকে ঢাকা, রংপুর ও বুড়িমারীসহ সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনকারীরা বলেন, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকার সমাবেশে যোগ দিতে লালমনিরহাট জেলার বিপুলসংখ্যক মানুষ আগ্রহী। কিন্তু নিয়মিত ট্রেনে আসন সংকট থাকায় সবার যাতায়াত নিশ্চিত করা সম্ভব নয়। এ অবস্থায় বিশেষ ট্রেন বরাদ্দের দাবি জানানো হয়েছে।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন লালমনিরহাট জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী। তিনি বলেন, “তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত আবেগঘন ও ঐতিহাসিক একটি দিন। ঢাকার সমাবেশে যোগ দিতে জেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ প্রস্তুত রয়েছেন। সুশৃঙ্খলভাবে যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন বরাদ্দ জরুরি। আমাদের দাবি যৌক্তিক। লিখিতভাবে বিশেষ ট্রেনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর