ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি
জনগণের মুক্তি ও ৩৬ জুলাই আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন,দেশের মানুষ বিগত সরকার আমলে তিনিটি নির্বাচনে ভোট দিতে পারেনি। দেশের মানুষ আসন্ন নির্বার্চনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন যাতে আসন্ন নির্বাচনে সুন্দর পরিবেশে তারা ভোট দিতে পারেন।
কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন সে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারেনি। তিনি নির্বাচনী সুন্দর পরিবেশ সৃষ্টিরও দাবি জানান সরকার ও নির্বাচন কমিশনের কাছে। আজ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা পরিষদে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন।
এসময় এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ ও এস এম সোহেল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আবু তালেবমন্ডল আরও বলেন,দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছি।
জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ঈশ্বরদী-আটঘরিয়ার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জামিল আক্তার এলাহির পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা শামসুদ্দোহা পিপ্পু, রফিকুল ইসলাম ডাবলু,জাহিদুল ইসলাম ও সুজন আলীসহসহ তাঁর সমর্থকবৃন্দ।
উল্লেখ্য, এর আগে তৃণমূল বিএনপির সিনিয়ার নেতাদের দাবির প্রেক্ষিতে পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হতে আগ্রহী জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাকালিন সময়ের জ্যেষ্ঠ্য নেতৃবৃন্দ,পাবনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের পক্ষে তার গ্রুপের নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার সমর্থনকারী নেতারা। সবমিলিয়ে পাঁচটি মনোনয়ন পত্র বিক্রয় করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত মোট পাঁচটি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
আকাশজমিন / আরআর