ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সুইজারল্যান্ডে মদের দোকানে বিস্ফোরণে ৪০ জন নিহত


সুইজারল্যান্ডে মদের দোকানে বিস্ফোরণে ৪০ জন নিহত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:১১ পিএম

সুইজারল্যান্ডের ক্রানস মোন্টানার একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে লে কন্সটেলেশন নামে ওই দোকানে বিস্ফোরণ ঘটে এবং আগুন লাগার পর ঘটনাস্থল এক বিপর্যয়ের রূপ নেয়।

পুলিশ জানিয়েছে, নতুন বছর বরণের উৎসব চলাকালীন রাত ১টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি জায়গা হওয়ায় সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। এখনো নির্দিষ্ট করে জানা যায়নি কতজন আহত হয়েছেন, তবে আঞ্চলিক সংবাদমাধ্যম জানিয়েছে প্রায় ১০০ জন আহত হয়েছে।

দেশীয় সংবাদমাধ্যম ডেইলি ব্লিকের এক চিকিৎসকের বরাতে নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিস আরও জানিয়েছে, হতাহতের সংখ্যা প্রায় ৪০ জন এবং ১০০ জনের মতো আহত রয়েছে।

দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে। সেখানে হেলিকপ্টারও মোতায়েন করা হয়। আহত ও নিহতদের আত্মীয় স্বজনদের জন্য একটি তথ্য বুথ খোলা হয়েছে, যাতে তারা প্রিয়জনদের খবর নিতে পারেন।

বিস্ফোরণ ও আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সুইস সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে একটি কনসার্ট অনুষ্ঠিত হচ্ছিল এবং আতশবাজির মতো পায়রোটেকনিক্স ব্যবহার করা হয়েছিল। পুলিশ বলেছে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং তদন্ত চলছে।

এ ঘটনায় ক্রানস মোন্টানায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।

সুইজারল্যান্ডের এই মদের দোকানে আগুন লাগার ঘটনা নতুন বছর শুরুতেই দেশটিতে শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

আকাশজমিন/ আরআর 


এ সম্পর্কিত আরো খবর